আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – অপ্রাপ্তি

লাবিব মাহফুজ

তোমায় নিয়ে লিখে যাই
অবিরামভাবে! কাব্য-সংগীত –
কত কি! ছন্দের ললিত শিখায়
ম্লান হয়ে আসে চন্দ্রিমা!

আমি লিখে যাই।
অপাংক্তেয় সব সৌন্দর্য!
কখনো ভালোবাসার স্নিগ্ধ উপমায়
কখনো বিরহের নীলাভ যন্ত্রনায়!
কখনো অস্বীকারে!
অবিরাম লিখে যাই! তোমাকে!

সবাই ভাবে, আমি প্রেমিক!
পেয়েছি তোমায়! তাই এতো ছন্দ-সুর!
তুমিতো জানো, তোমায় পাইনি বলেই
কাব্য আমার! এতো সুমধুর!

রচনাকাল – 24/05/2022

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ