আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – অনাগত

লাবিব মাহফুজ

ওরে নাম হারা তুই, নূতন রূপে
নূতন বেশে, ভূবন মাঝে,
বারে বারে আসলি হেথা
আলোক শিশু, আলোক সাঁঝে!

তবু চিনতে নারি, কোন বিধাতার
কংস-কারায় অলখ-লিখন,
আজি আগত সে, অসুন্দরে
করছে আধার-বিনাশ-সাধন!

ওরে পথ ভূলে তুই এ কোন পথে
জগন্নাথের রথে চড়ে, জয়-সুন্দরে
আসলি ঘরে!
আমার আধার ঘরে! আলোক শিশু
আসলি ওরে!

রচনাকাল – 04/11/2022

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ