আপন ফাউন্ডেশন

Date:

কবিতা : নূরী কোরান, নূরের ছবি ও নূরের কলেমা। Kobita

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

নাসরিন সুলতানা চিশতী

নূরী কোরান
সাত হরফে নূরী কোরান জীবচনাদর্শন
লৌহ মাহফুজে তা আছে সংরক্ষণ।
সাতটি ফলকে কোরান রয়েছে স্থিত
রাসুলুল্লাহর দীলে তাহা হলো উদিত।
মতলেক কোরান নাতেক হলো রাসুলের জবানে
সেই কালামে কোরানই পথ দেখায় যতো মানবগণে।
ঈমানদারগণ বুঝেছেন তাহা আল্লাহরই কালাম
কোরান কভূ অতীত নয় চির বর্তমান।
শ্রবনযোগ্য কোরান যাহা তাই কাগজে লিখা হয়
মূলের কথা না বুঝিলে পুস্তক হয়ে রয়।
নূরের কালি ঝরে পড়ে পাক মানুষের দীলে
সেই কালিতে আজও তারা আধাঁর কেটে চলে।
পাতার কোরানে আছে প্রথম সূরা ফাতেহা
সাত আয়াতে এই সূরাটি ভেদের মূল যাহা।
সাতের মাঝে আছে গোপন সৃষ্টির মাধুরী
ফাতেহা কোরানের মূল ভেদ বুঝ তাহারি।
পঞ্চ আলমে আল্লাহর কালাম জবরুতে আসে
মাটির স্পর্শে এই ধরাতে তা প্রকাশ হয়েছে।
কোরান পড়া কোরান বুঝা সহজ কথা নয়
পাক পবিত্র হয়ে তাকে ধারন করতে হয়।
আল্লাহর কালাম শিক্ষা দিচ্ছে নিজেই রহমান
“আল্লামাল কোরান“ দেখ কোরানে প্রমাণ।

নূরের ছবি
অপলক নেত্রে আমি দেখিতে যে পাই
সে নূর মাখা চরণে আমি প্রণাম জানাই।
নিরাকারকে আকার করে আসিলেন ধরায়
সীমে এসে ধরা দিয়ে শূন্যেতে মিলায়।
কে বলিলেন কার কথা বেনজীরের মাঝে
যার কথা সেই তো বলে কেবা তাহা বুঝে।
জ্যোতির্ময় নূর যেন জ¦লে ধিকে ধিকে
নূর হতে নূরের প্রকাশ হলো এই জগতে।
ইলমে লাদুন্নীর ধন বয়ে বেড়ান তিনি
অসীম সাগরের মতি নিয়ে এলেন যিনি।
জানিতে পারি না তাকে বিস্মৃত হই
আধারময় হৃদয় আমার অচেতনে রই।
মানবরূপে ভেবে কেউ করো নাকো ভুল
জ্ঞান দর্পনে চেয়ে দেখো ঐতো আল্লাহ-রাছুল।
জ্ঞান দিয়ে ধর এবার অধরার ধন
নইলে কপাল পোড়া হবে, হবে পদস্খলন।
অজানা এক দেশের কথা করিলেন বর্ণন
সেই দেশে যেতে আমার মনের আকিঞ্চন।
সরল দেশে সরল মানুষ, শান্তির সেই নীড়
এমন দেশে যেতে আমি হয়েছি অস্থির।

নূরের কলেমা
হাইউন জাত গোপন ছিল লা ইলাহা নিয়ে
নূর মতলকের কারণে নিল সৃষ্টির বাঞ্ছা পুড়িয়ে।
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ গোপনেতে রয়
মুহাম্মদ রাসুল জগতে প্রকাশিত হয়।
দেখে শুনে সাবেত করে পড় কালেমা
কালেমায় দেখতে পাবে আল্লাহর চেহারা।
আল্লাহ ও রাসুলকে জান রহস্য নিগূঢ়
মুহম্মদের মাঝে আল্লাহর ইচ্ছা হলো পুর।
হতে পারে দুটি নাম প্রকাশ একটি ফুল
একই তাদের শাণ মান ঈমান সবার মূল।
যে চিনেছে নাফসাহু ভেদ হলো তার হু
চিনে নিলে রাব্বাহু খুঁজে পাবে প্রভু।
আর থেকো না অন্ধ ঘরে খোল এবার দ্বার
বিশ্বাসীদের জন্য নিদর্শন রেখেছেন খোদার।
সালাত কায়েম কর দেখে খোদার সুরাত
আহাম্মদের নামের ধ্যানে আদায় কর সালাত।
মীমের পর্দা তুলে দেখ আহাদ তার নাম
ঈমানদারে চিনতে পেরে করে নিল প্রনাম।
আল্লাহ ও রাসুলকে কেউ করোনা প্রভেদ
মুর্শিদ আমার দ্বীনের রাসুল জানতে হবে ভেদ।
কোরানে তার আছে প্রমাণ, মুখের কথা নয়
আল্লাহ যাদের পথ দেখান সে সৎ পথ প্রাপ্ত হয়।
কালেমা পড় কালেমা চিনো দেখতে পাবে ঈমান
সেই ঈমানের আলোতে পাবে হাশরে আছান।

কবিতা : নূরের ছবি, নূরের কোরান ও নূরের কলেমা। Kobita
নাসরিন সুলতানা চিশতী। কবিতা ।

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
ইনস্টাগ্রাম
টুইটার X