লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – তোরা শুনবি নি লো বাঁশির ধ্বনি

লেখক – লাবিব মাহফুজ চিশতী

তোরা শুনবি নিলো বাঁশির ধ্বনি
বাজায় বাঁশি দিনরজনী –
শ্যাম কালিয়া রাধা নাম ধরে।

ও সেই বাঁশিতে মোর জ্বলে অঙ্গ
আকুল হয় মোর মন মাতঙ্গ
মন বসেনা গৃহ কাজে ঘরে –
ওরে আমার শাশুড়ী ননদী বাদী
তারা আমায় চোখে রাখে নিরবধী
বিষম জ্বালা জ্বলে মোর অন্তরে।

হু হু রবে বাজে বাঁশি
তমাল তলে কালো শশী
ডাকে আমায় রাধা নামটি ধরে –
কি যন্ত্রণা আমার প্রাণে
না বুঝলো কেউ এ ভূবনে
মরণ বিনে নাই গতি সংসারে।

ওরে কেউ বুঝেনা মন যাতনা
আমার পরাণ তলে বয় যমুনা
প্রেম বিচ্ছেদের অনলে যাই পুড়ে –
অধম লাবিব বলে প্রেমাকিঞ্চন
শ্যাম কালিয়ার রাঙা চরণ
রয় যেন প্রাণ নিধুবনের তীরে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 27/05/2025

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ